চুয়াডাঙ্গা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার।।সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান

Padma Sangbad
১৫৬

চুয়াডাঙ্গা’র পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আজ শনিবার ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২ টার সময় দর্শনা চেকপোস্ট বাৎসরিক পরিদর্শন করেন। এসময় চেকপোস্ট পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপারকে চেকপোস্টে কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় শেষে অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। আগত দেশি ও বিদেশী সম্মানিত সিটিজেনদের কোন প্রকার হয়রানী ও দুর্নীতিমুক্ত থেকে দ্রুত পুলিশী সকল সেবা সহজিকরণের উপর গুরুত্বারোপ করেন। সকলকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মুহম্মদ শহীদ তিতুমীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, চুয়াডাঙ্গাসহ চেকপোস্টে কর্মরত পুলিশ অফিসার ফোর্স।

আপডেট : ১২:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪