চুয়াডাঙ্গা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারে, যা বললেন তাজউদ্দীনের মেয়ে

Padma Sangbad
৮৬

অনলাইন ডেস্ক।।

শেখ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌হাসিনা ও তার পরিবারের কোনো সদস্যের বাংলাদেশের রাজনীতিতে আর ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ।গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন শারমিন আহমদ।

শারমিন আহমদ বলেন, ‘মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে, পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানান তিনি।

শারমিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে।’

জাতির পিতা প্রশ্নে শারমিন আহমদ বলেন, ‘জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে। এটা জনগণই নির্ধারণ করবে।’

আপডেট : ১১:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪