চুয়াডাঙ্গা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেপ্লেক্সের যুগে পা রাখলো মণিহার

Padma Sangbad
১৬১

যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।
দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মণিহার আনলো নতুনত্ব। শুক্রবার সকাল সোয়া দশটায় সিনে কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন এস ইসলাম অ্যান্ড সন্স এর পরিচালক নেহাল নাদির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যাবস্থাপক ফারুক হোসেন ও তোফাজ্জেল হোসেন।
প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা। যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের ছোঁয়া।

আপডেট : ১২:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪