চুয়াডাঙ্গা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মহিলা আ’লীগ সভাপতি আটক

Padma Sangbad
৮৪

মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার রিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সারঙ্গদিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
২০২২ সালে সারঙ্গদিয়া গ্রামের শেখ আবু সাইদকে মারপিট ও কুপিয়ে আহত করার ঘটনায় রিয়ার নামে থানায় মামলা হয়। এ মামলায় তিনি আদালত থেকে জামিন না নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকাতেই আত্মগোপন করেছিলেন। এরপর তিনি ঢাকা থেকে নিজ বাড়ি শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে এসে লুকিয়ে ছিল। লুকিয়ে থাকার বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার ভোররাতে রিয়ার বাড়িতে অভিযান পরিচালনা চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানির পর তাকে কারাগারে প্রেরণ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, ২০২২ সালের শ্রীপুর থানায় একটি মারপিটের মামলায় এজাহারভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪