চুয়াডাঙ্গা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কর্মকান্ডে মনে হচ্ছে শেখ হাসিনা না, ভারতের পতন হয়েছে : অমিত

Padma Sangbad
৮৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভারতের কর্মকান্ডে মনে হচ্ছে শেখ হাসিনার নয়, তাদের নিজেদের পতন হয়েছে। তার জেরেই ভারতের আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা।
আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে প্রতিবাদে বুধবার জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অমিত এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভারত যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার যথাযথ জবাব তাদেরকেই দিতে হবে। ভারত কেবলমাত্র বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়নি, সমগ্র বাঙালির হৃদয়ে আগুন দিয়েছে। শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়ে দেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, ভারতের কর্মকান্ডে সেটা প্রতীয়মান। যে কোন মূল্যে শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
প্রতিবাদ সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ভারত নিজেদেরকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সমর্থন দেয়ার মধ্য দিয়ে তারা সেটি ভুল প্রমাণ করেছে।
তিনি বলেন, ভারতে ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশের মধ্যে কেউ যাতে অহেতুক উত্তেজনা ছড়াতে না পারে তারজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থ ভূমি। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এই ভুখন্ডের বাইরে আমাদের কোন পরিচয় নেই। কোন মুসলিম অন্য কোন ধর্মের মানুষকে প্রতিপক্ষ ভাবতে পারে না। নব্বই দশকে ভারতের বাবরি মসজিদ ভাঙার পর যেভাবে এই যশোর তথা সমগ্র বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সনাতন ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিল, একইভাবে ৫ আগস্টের সন্ধ্যা থেকে আজ অবধি সনাতন ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কেউ নেই। আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি।
প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন পৌর ভবনের সমানের সড়ক, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পদাক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

আপডেট : ০১:২৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪