চুয়াডাঙ্গা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল ও মদসহ আটক ১

Padma Sangbad
১৬৭

যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালে, বেনাপোল বিওপি এবং আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল এবং ১২ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দু’দিন ব্যাপি বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্টে বাস তল্লাশিসহ আরও কয়েকটি অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, শাল চাদর, বিভিন্ন প্রকার বস্ত্র, কম্বল, ফেনসিডিল এবং বিদেশি মদসহ একজনকে আটক করা হয়।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে অপর একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশি মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্যসহ হরিদাসকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

আপডেট : ১১:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪