চুয়াডাঙ্গা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষোভ আর হতাশায় যশোরে বরণ রূপসী বাংলা এক্সপ্রেস

Padma Sangbad
১৫৯

ক্ষোভ আর হতাশার মধ্য দিয়ে যশোরে বরণ হলো রূপসী বাংলা এক্সপ্রেস। প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে বিস্তর ফাঁরাক থাকায় ট্রেনটির আগমনে প্রতিবাদ জানিয়েছেন যশোরবাসী। একটি ট্রেন দিয়ে যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টার প্রতিবাদে রূপসী বাংলা এক্সপ্রেসের উদ্বোধনী দিনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। তাদের সাথে প্রতিবাদ জানাতে মঙ্গলবার স্টেশনে যোগ দেয় সাধারণ মানুষও।
তবে, যশোরে বিক্ষোভ হলেও উচ্ছ্বাস হয়েছে নওয়াপাড়া ও স্থলবন্দর বেনাপোলে। বিপুল সংখ্যক মানুষ এ দুটি স্পটে উপস্থিত থেকে রূপসী বাংলা ট্রেনকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে নড়াইলবাসীর কাছে এই ট্রেনসার্ভিস যোগাযোগের নতুন দিগন্তের সূচনা বলে বর্ণনা করেছেন স্থানীয়রা। তারা বলেছেন, নড়াইলে কখনো ট্রেন লাইন হবে তা এক সময় কল্পনাই করা যেতো না। এখন তাই বাস্তবে রূপ নিয়েছে। নড়াইলবাসী এখন স্বল্প সময় ও খরচে আরামদায়ক ট্রেন যাত্রায় রাজধানীতে যাতায়াত করতে পারবেন।
যশোরের সাথে রাজধানীর সহজ রেল যোগাযোগ স্থাপনের সুবিধার্থে আগে থেকে দাবি জানিয়ে আসলেও সে প্রত্যাশা পূরণ না হওয়ায় প্রাথমিকভাবে উদ্বোধনী দিন মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি, কালো পতাকা প্রদর্শন ও ট্রেনে কালো পতাকা বেঁধে দেন বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসকে ‘বিক্ষোভ আর কালো পতাকায়’ বরণ করা হয়। বিকেল থেকে যশোর জংশনে সমাবেশ এবং সন্ধ্যায় ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কালো পতাকা বেঁধে কর্মসূচি সমাপ্ত করা হয়। একটি ট্রেন দিয়ে পদ্মাসেতু লিংক প্রকল্পে রেল চালুর প্রতিবাদে এবং পূর্বঘোষিত ছয় দফা দাবিতে মঙ্গলবার বিকেলে যশোর রেলওয়ে জংশনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি নেয় বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। বিকেল সাড়ে ৩টায় যশোর রেলওয়ে জংশনে একই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অবিলম্বে ঢাকা-বেনাপোল রুটে দু’টি ট্রেনসহ পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়ন করার দাবি জানান নেতৃবৃন্দ।
ছয় দফা দাবি হলো, দ্রুততম সময়ে যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার দাবি করা হয় সমাবেশে।
সমাবেশে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, পদ্মাসেতু লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণায় যশোরবাসী আনন্দিত হতে পারছে না। মাত্র একটি ট্রেন এবং ঘোষিত সময়সূচি যশোরবাসীর মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এজন্য প্রাথমিকভাবে উদ্বোধনী দিন বিক্ষোভ কর্মসূচি, কালো পতাকা প্রদর্শন ও ট্রেনে কালো পতাকা বেঁধে দেয়া হয়েছে। অবিলম্বে ঢাকা-বেনাপোল রুটে দু’টি ট্রেনসহ পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়ন করার দাবি জানান নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সুনির্দিষ্টভাবে এই দাবিসমূহ পূরণ না হলে যশোরবাসী প্রয়োজনে রাজপথ, রেলপথ অবরোধসহ আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে সমাবেশ চলাকালে বেনাপোল থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশনে পৌঁছায়। এসময় নেতৃবৃন্দ ট্রেনের স্টেশন মাস্টারকে ফুল এবং কালোপতাকা প্রদান করেন। এরপর ট্রেনে কালো পতাকা বেঁধে দেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ট্রেনটি যশোর জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলী। বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম-আহ্বায়ক জিল¬ুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সংগঠনের যুগ্ম-সদস্য সচিব হাবিবুর রহমান মিলন,সচেতন নাগরিক কমিটি-সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আইডিইবি সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, সাংবাদিক সাকিরুল কবীর রিটন, শিক্ষক সায়েদা বানু শিল্পী, সাঈদ আহমদ নাসির শেফার্ড, নওরোজ আলম খান চপল, আলাউদ্দিন, পলাশ বিশ্বাস, রেল বাজার কমিটির যুগ্ম-সম্পাদক জাকির হোসেন এবং রিয়াদুর রহমান রিয়া।
রেলওয়ে সূত্র জানায়, পদ্মাসেতু লিংক প্রকল্পে ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-যশোর রুটে ২৪ ডিসেম্বর রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে মঙ্গলবার সকালে ট্রেনটি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে ঢাকায় পৌঁছায়। এরপর রূপসী বাংলা এক্সপ্রেস নামে ঢাকা থেকে ছেড়ে দুপুরে যশোর হয়ে বেনাপোলে পৌঁছায়। বিকেল ৪টা ৩৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে যশোর স্টেশনে পৌঁছায় ৫টা ৪০ মিনিটে। এরপর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, যশোরে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও নড়াইল ও স্থলবন্দর বেনাপোলে নতুন রুটের ট্রেন চালু নিয়ে সাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেনাপোলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪