চুয়াডাঙ্গা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ‘ফকির গ্রুপ’ প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

Padma Sangbad
১৬১

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ে শীতার্তদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকার “ ফকির গ্রুপ ” নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নূরানী তালিমূল কোরআন মডেল মাদরাসা ও গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জানা গেছে, ফকির গ্রুপের শাহাজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এর পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে পাঁচশতাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, ফকির গ্রুপ আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দীন, হিসাব শাখার সিনিয়র অফিসার আশরাফুজ্জামান, নূরানী তালিমুল কোরআন মডেল মাদরাসার মুহতামিম হাফেজ মকলেছুর রহমান বক্তব্য রাখেন।  বক্তারা বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ফকির গ্রুপের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি।

আপডেট : ১০:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪