চুয়াডাঙ্গা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

Padma Sangbad
৭৯

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন (৩৫) নামের এক যুবককে পায়ে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির যুবদলের ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থন পরিদর্শন করে। প্রায় ৮ বছর আগে একই কায়দায় তার বড় ভাই মো. আলমগীরকে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির একই ইউনিয়নের আকবর হাজী বাড়ির মৃত. মো. নুর নবীর ছেলে।

স্থানীয়রা জানায়, যুবদলের রাজনীতিতে যুক্ত থাকায় বিগত সরকারের আমলে একাধিক মামলার আসামি ছিলেন কবির। তিনি একাধিকবার কারাগারেও ছিলেন। গত ৫ আগস্টের পর এলাকায় আসেন কবির ।

শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় মুখোশপরা ৫-৬ জন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে মসজিদের সামনে আসে এবং কবির মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে কবির গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে, গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস কবির হোসেনের যুবদলে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম আজম সুলতান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করবো।

আপডেট : ০৯:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪