চুয়াডাঙ্গা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

Padma Sangbad
১৬৫

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি বিএফআইইউ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে ওই সাংবাদিকদের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হিসাব খোলা থেকে শুরু করে সব ধরনের লেনদেন ও গ্রাহক-সম্পর্কিত ফরমও (কেওয়াইসি) চাওয়া হয়েছে।

তালিকায় থাকা সাংবাদিকরা হলেন দৈনিক কালবেলার সাবেক সম্পাদক ও দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-প্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজিদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাস গুপ্ত, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশ‌তিয়াক রেজা।

বিএফআইইউ সাধারণত বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে হিসাব তলব করে। এ ছাড়া মাঝেমধ্যে নিজেদের তদন্তের প্রয়োজনে হিসাব তলব করে থাকে।

আপডেট : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪