চুয়াডাঙ্গা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীদের নাম

Padma Sangbad
১৭৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রেডিং কর্পরেশন অব বাংলাদেশ (টিসিবি) “স্মার্ট ফ্যামিলিকার্ড” নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।

রব্বানী পারভেজ নামের এক শিক্ষককে দিনমজুর দেখানো স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার কার্ড নাম্বার ৯৪৮৬০৫৫০০০৫৬৭। ওই কার্ডে দেখানো হয়েছে, তিনি একজন দিনমজুর। আসলে তিনি দিনমজুর নন। তিনি হলেন রাণীশংকৈল উপজেলার চাপোর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এছাড়া যাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরীয়ান জাহাঙ্গীর আলম, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী (কেরানী) গোলাম রব্বানী, হরিপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফা-এর টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তারা সকলেই রাণীশংকৈল পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

এ প্রসঙ্গে বেশিরভাগ উপকারভোগীরা জানিয়েছেন, এই কার্ডগুলো কিভাবে হয়েছে তারা তা জানেন না।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন, ‘ভোটার আইডি ও ছবি কাউন্সিলর আমার কাছে চেয়েছিলেন। তিনি আমাকে দিয়েছিলেন।’

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র, কাউন্সিলরা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিভিন্নভাবে সমন্বয় করে এমন আরও অনেক সচ্ছল পরিবারের তালিকা করেছেন। যাদের নামেও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘এমন অনেকেই আগে থেকেই স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছিলেন। বিষয়টি আমাদের নজরে এসেছে । আমরা জেনেছি। তাদের কার্ডগুলো সংশোধন করা হবে।’

আপডেট : ০১:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫