চুয়াডাঙ্গা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাগামী ট্রেন থামানোর দাবিতে দর্শনায় ছাত্র-জনতার রেলপথ অবরোধ

Padma Sangbad
৮৭

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট ষ্টেশনে খুলনা টু ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস আপ এবং একই রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের স্টপেজের দাবীতে রেলপথ অবরোধ করেছে ছাত্র-জনতা।
আজ রবিবার বেলা ১২ টার সময় ছাত্র-জনতার উদ্যোগে অনুষ্ঠিত রেলপথ অবরোধ ৩ ঘন্টাব্যাপী চলে।
এ সময় দুপুর পৌনে একটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করলে উপস্থিত ছাত্র জনতা ট্রেনটি আটকে দেয়। অপরদিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দর্শনার পূর্বের স্টেশন উথলীত আটকা পড়ে যায়। এর ফলে খুলনা থেকে ঢাকা ও রাজশাহী গামী এবং রাজশাহী ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোেগে পড়েন সাধারনযাত্রীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান রিফাত জানান, আমরা ইতিমধ্যে এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের আকাঙ্খিত ট্রেন দুটি এখনো দর্শনা হল্ট স্টেশনে থামানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি। সে কারণে আজকে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারও রেলপথ অবরোধ করেছি। সেই হিসাবে আজ দুপুর বারোটা থেকে দর্শনা হল্ট স্টেশনে কয়েক শত ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। আমাদের ন্যায় সঙ্গত দাবি না মানা পর্যন্ত আমাদের এই অবরোধ কার্যক্রম চলবে।
এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, সহকারি কমিশনার ভূমি ও দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমান সহ ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে নিয়ে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে এখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
পরিস্থিতির এক পর্যায়ে চুয়াডাঙ্গার সেনা ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
আগমাী ১০ দিনের মধ্যে উল্লেখিত ট্রেন দুটির যাত্রা বিরতি দেয়া না হলে কঠোর কর্মসুচির ঘোষনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক লক্ষ মানুষ দর্শনা হল্ট স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকেন।

আপডেট : ১১:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫