চুয়াডাঙ্গা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩য় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন

Padma Sangbad
৮৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। ““ তারুণ্যের উদ্দীপনা,স্কাউটিং এর প্রেরণা” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ-২০২৫। বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী উপজেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাব ক্যাম্পুরী ও স্কাউস সমাবেশ-২০২৫ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বুধবার ( ৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এ ক্যাম্পুরীতে ৪২টি দল অংশ গ্রহণ করবে। প্রতি দলে ৬জন করে কাব স্কাউট থাকবে। এছাড়া ৪২ জন ইউনিট লিডার, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক ৫০ জন অন্যান্য ২০জন সহ মোট ৩৬৪ জন কাব ক্যাম্পুরীতে সম্পৃক্ত থাকবেন। এ ক্যাম্পুরী চলবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। অপরদিকে একই ভেন্যুতে ৪র্থ আটোয়ারী স্কাউট সমাবেশ ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।  ৪০টি স্কাউট দল এ সমাবেশে অংশ গ্রহণ করবে। এখানে প্রতিটি দলে ৮জন করে স্কাউট, ৪০জন ইউনিট লিডার, ৫০জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক, অন্যান্য ২০জন সহ মোট ৪৩০ জন সম্পৃক্ত থাকবেন। কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সাথে সংশ্লিষ্ট আরিফ হোসেন চৌধুরী জানান, ১০ জানুয়ারি মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে। মহা তাবু জলসায় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আপডেট : ১১:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫