চুয়াডাঙ্গা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

Padma Sangbad
১৪৮

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রেস সচিব বলেন, অন্তর্র্বতী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্খা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

শফিকুল আলম বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, প্রেস উইং একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সে গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরকেই যুক্ত করা হচ্ছে। সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানানো হচ্ছে।

আপডেট : ১১:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫