চুয়াডাঙ্গা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহত

Padma Sangbad
৮০

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলার রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাছান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আহত হয়েছেন ৩ জন।

আজ রবিবার সকাল ১০টার দিকে তাড়াইলের বানাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন বানাইল গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে আজ রবিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাছান রতন ও স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আবুল হাছান রতনসহ ৪ জনকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হাছান রতনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত মো. আবুল হাছান রতনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা অবস্থায় তার হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছাইদুজ্জামান মোস্তফার নের্তৃত্বে মিছিলটি হাসপাতাল গেইট থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরল ইসলাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপডেট : ১১:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫