চুয়াডাঙ্গা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

Padma Sangbad
১৭৬

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকেই করা হয় নানা আয়োজন। বিদ্যালয় প্রাঙ্গনকেও সাজানো হয় দৃষ্টিনন্দনভাবে। সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে শ্বেত কপোত উড়িয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রীদের দারুণ সালামী ও শ্বেত কপোত অবমুক্ত করার দৃশ্য নজর কাড়ে সকলের। এরপর দিনব্যাপী শুরু হয় নানা প্রতিযোগীতা। চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুন্নাহার শীলা খানের পরিচালনায় মজার মজার বিভিন্ন খেলা চলে দিনব্যাপী। বিদ্যালয়ের শিক্ষক এবং অতিথিদের খেলাও ছিলো চমৎকার। খেলা শেষে বিকেল তিনটায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান প্রমুখ।

এ সময় চুয়াডাঙ্গা কালেক্টরেটের কর্মকর্তা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান বলেন, অভিভাবকরা অনেক আশা-ভরসা নিয়ে আপনাদের কাছে তাদের সন্তানদেরকে পাঠায়। বিদ্যালয়টি আমার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী। আমি আমার বাস ভবন থেকেই শুনছিলাম এই বিদ্যালয়ের তোড়জোড়। সারাদিন নানা আয়োজনে অসংখ্য খেলায় আনন্দে মেতেছিলো ছাত্রীরা। এখানে এসে আমি নিজেও অনেক আনন্দ পেয়েছি। বিদ্যালয়ের সকলে রুচিশীল দারুণ দারুণ এবং মজার মজার আয়োজন দেখে সবাই মুগ্ধ। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি।

আপডেট : ০১:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫