চুয়াডাঙ্গা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় অটোরিকশার ৫ আরোহীর মৃত্যু

Padma Sangbad
১৫৮

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৫ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ ফকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সরিষাবাড়ী থেকে মধুপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক ৪ জন। স্থানীয়রা দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় অটোরিকশাকে চাপা দেয়া ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি।’

আপডেট : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫