চুয়াডাঙ্গা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশের চেতনায় ভাষার মর্যাদা: চুয়াডাঙ্গায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Padma Sangbad
১০৪

২১শে ফেব্রুয়ারি—বাঙালির আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি, এক অনন্য গৌরবের দিন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—এই অমর সুর বুকে ধারণ করে বাঙালি জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করে ভাষা শহিদদের।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাঁদের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান। এই দিনটি আমাদেরকে দেশপ্রেম, ঐক্য ও সংগ্রামের শিক্ষা দেয়। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর হয়ে থাকবে।”

অমর একুশে শুধু একটি দিন নয়, এটি আমাদের জাতিসত্তার পরিচয়, আমাদের স্বাধীন অস্তিত্বের ভিত্তি। ভাষার জন্য দেওয়া সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়, স্বাধিকার ও মুক্তির সংগ্রামে পথ দেখায়।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা, যারা ভাষা শহিদদের স্মরণে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে।
শহিদদের এই আত্মত্যাগ চির অম্লান থাকুক, বাংলা ভাষার জয়গান হোক চিরন্তন! জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ভাষার সঠিক চর্চা ও বাংলা ভাষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

আপডেট : ১০:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫