চুয়াডাঙ্গা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Padma Sangbad
৮০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম’আ এ আয়োজন করা হয়, যেখানে জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে ভাষা আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা তার বক্তব্যে বলেন, “মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য উদাহরণ। এই দিনটি আমাদের গর্ব ও অহংকারের। আমরা আমাদের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব।”

অনুষ্ঠানটি সবার মধ্যে দেশপ্রেম ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সক্ষম হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বাংলা ভাষার উন্নয়ন ও সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপডেট : ১০:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫