চুয়াডাঙ্গা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি পালিত

Padma Sangbad
৭০

দর্শনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের পর ২১ ফেব্রুয়ারি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সকাল ৮টায় দর্শনার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দর্শনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এর মধ্যে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতের নেতৃত্বে, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও নাহরুল ইসলামের নেতৃত্বে, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক মুকুল শাহা ও ইকবাল হোসেনের নেতৃত্বে এবং সমন্বয়ক মশিউর রহমান ও লিটনের নেতৃত্বে বিএনপির পৃথক ৪টি গ্রুপের পক্ষ থেকে র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়া দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ড, দর্শনা পৌরসভা, দর্শনা অনির্বাণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, দর্শনা সাংস্কৃতিক সংসদ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা হিন্দোল সংগীত পরিষদ, দর্শনা বালিকা বিদ্যালয়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী সংগঠন, অংকুর আদর্শ বিদ্যালয়, বাংলাদেশ জাসদ, পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে দর্শনা মুক্তমঞ্চে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর বুলেটের আয়োজনে ২১ ফেব্রুয়ারি নিয়ে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর সমন্বয়ক নাহরুল ইসলাম ও আহসান হাবিব মামুন। আলোচনা শেষে শহীদদের জন্য দোয়া করেন হাফেজ হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মজনুর রহমান।

অন্যদিকে, এবারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের নেতৃত্বে কেরু ক্লাব মাঠে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক আল গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, জিএম (কৃষি) আশাফুল আলম ভূইয়া ও লেবার অফিসার আল আমিন। এরপর দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণকারী সকলের মধ্যে ভাষা আন্দোলন ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। দর্শনার বিভিন্ন স্তরের মানুষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একত্রিত হয়ে নানা আয়োজনে অংশ নেন। শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।।

আপডেট : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫