চুয়াডাঙ্গা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি-আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত

Padma Sangbad
৬৮

রাজশাহীর জেলার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত নারী হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার তিওরকুড়ি গ্রামে ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফেরদৌসি বেগম (৫০)। তাঁর স্বামীর নাম আবদুল জব্বার। তিনি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের প্রতিবেশী। রিয়াজুল তাঁকে ফুফু ডাকেন। সংঘর্ষে ফেরদৌসির স্বামী আবদুল জব্বারসহ ১০-১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে জিন্নাত আলী (৪০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের উপর হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হন অন্তত ১০-১২ জন। তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে একজনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। প্রতিবেশী মামুনুর রশিদসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। তাঁরা বিএনপির কর্মী-সমর্থক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাঁরা কয়েক দফা বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটে। এরই জের ধরে শনিবার সকালে মামুনুর রশিদ তাঁর লোকজন নিয়ে চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা করেন। রিয়াজুল ওই সময় বাড়িতে ছিলেন না। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রিয়াজুলের বাড়িতে হামলা হলে প্রতিবেশীরা তা প্রতিহতোর চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হামলায় ফেরদৌসি বেগম গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে তাঁরা পাঁচ-সাতজনকে আটক করে থানায় নিয়েছেন। কারা কারা হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের হবে। আর ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ রামেকের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

আপডেট : ০১:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫