চুয়াডাঙ্গা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘরে ঝুলছিল পুলিশ কনস্টেবলের মরদেহ

Padma Sangbad
৭৬

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রাম থেকে পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলামের (২৬) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কনস্টেবল একই এলাকার সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন এবং বাড়িতে অবস্থানকালীন ওইদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ির সকলের অজান্তে নিজ শয়নকক্ষে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। এসময় তার স্ত্রী মায়ের বাড়ি অবস্থান করছিলেন।
তবে স্থানীয়রা বলেছেন, আর্থিক ঋণের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিল নিহত পুলিশ সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন এবং ছুটি শেষ হলেও তিনি তার কর্মস্থলে ফিরে যাননি। পারিবারিকভাবে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে জানা যায়।
তিনি বলেন, যেহেতু ঘরের মধ্য হতে দরজা আটকানো ছিল তাই এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্টের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপডেট : ১১:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫