চুয়াডাঙ্গা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

Padma Sangbad
১৫৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দাউদ হোসেন (৬২)। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের তালেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদ হোসেন কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন জানান, ঘটনাটি কালিগঞ্জ থানার এখতিয়ারে হলেও মরদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় প্রাথমিক প্রতিবেদন কোটচাঁদপুর থানা পুলিশ তৈরি করবে। ঘটনাস্থলে গিয়েছেন থানার এসআই তবিবর রহমান।

এই দুর্ঘটনায় নিহত দাউদ হোসেনের পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আপডেট : ১১:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫