চুয়াডাঙ্গা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা প্রেসক্লাবে বিদায়ী ইউএনও মমতাজ মহল এর পদোন্নতি জনিত সংবর্ধনা অনুষ্ঠিত

Padma Sangbad
৯৬

দামুড়হুদা প্রেসক্লাবে বিদায়ী ইউএনও মমতাজ মহল এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দামুড়হুদা প্রেসক্লাব সেজেছে নতুন সাজে। গতকাল বুধবার রাত ৮টার সময় প্রেসক্লাবের আয়জনে ক্লাবের মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি গত বছর ১৭ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং গত ০৪/০৩/২০২৫ ইং পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি পদন্নোতি পেয়ে আইন কর্মকর্তা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যোগদান করবেন। বিদায়ী ইউএনও মমতাজ মহল এর সার্বিক সহযোগিতায় দামুড়হুদা প্রেসক্লাবের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এসময় সাংবাদিকরা বিদায়ী ইউএনও মোছাঃ মমতাজ মহল কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। দামুড়হুদা উপজেলায় দায়িত্ব পালনকালে আমি আপনাদের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন পেয়েছি, যা আমার কর্মজীবনের অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে। বিশেষ করে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব, সত্যনিষ্ঠতা ও দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করেছে। আপনারা সবসময় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, গণমাধ্যম সমাজের দর্পণ, আর আপনারা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। আশা করি, ভবিষ্যতেও আপনারা এই ধারা অব্যাহত রাখবেন। আমি দামুড়হুদার মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন দায়িত্বে যাত্রা শুরু করছি। আপনাদের প্রতি রইল অন্তরের গভীর কৃতজ্ঞতা। সেই সঙ্গে আমার ও আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোজাম্মেল শিশির,
দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য আবদুস সালাম, তাছির আহাম্মেদ, আরিফুল ইসলাম মিলন, শেখ হাতেম, জাহাঙ্গীর আলম মানিক। সাংবাদিক শিরিন জামান, জহুরুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ বলেন, বিগত ৪১ বছরে দামুড়হুদা প্রেসক্লাবের কোন উন্নয়ন সাধন হয়নি। আপনার হাতদিয়ে দামুড়হুদা প্রেসক্লাবের উন্নয়ন সাধিত হয়েছে। জেলার মধ্যে দামুড়হুদা প্রেসক্লাব উন্নয়নে এখন মডেল। এটা শুধু মাত্র আপনার কারনেই হয়েছে। আমরা দামুড়হুদা প্রেসক্লাবের কর্মরত সকল সদস্যবৃন্দরা আপনার এই সহযোগিতা চিরদিন মনে রাখবো এবং আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।

আপডেট : ০১:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫