চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন বন্ধের দাবি

Padma Sangbad
১৫২

চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। জামায়াত নেতারা দাবি করছেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা অংশগ্রহণ করলে পরিস্থিতি অশান্ত হতে পারে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসররা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।তারা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে দ্রুত নির্বাচনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করছে।

এদিকে, জামায়াত নেতারা আরও জানান, দর্শনা কেরুজ মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন বন্ধের দাবি জানানো হয়েছে। তাদের মতে, কেরুজ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না এবং অবিলম্বে নির্বাচন বন্ধের দাবি জানানো হয়েছে।

দর্শনাবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলে তা বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। তারা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক সংগঠন কীভাবে নির্বাচনে অংশগ্রহণের সাহস পায় এবং প্রশাসনের নিরপেক্ষতা কীভাবে বজায় থাকবে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সকল শ্রমিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং নির্বাচন বন্ধের দাবি শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

এখন দেখার বিষয় হলো, প্রশাসন কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে শ্রমিক ইউনিয়নের নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে পারে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় সংশ্লিষ্ট মহল নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে বিবেচনা করবে কিনা, তা এখন দেখার অপেক্ষায় রয়েছে।।

আপডেট : ১০:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫