চুয়াডাঙ্গা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

Padma Sangbad
৯৭

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির কাছের বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তবে ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকার বনে নতুন করে আগুন দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিপুলেশ্বর দাস মুঠোফোনে আমাদের সময়কে বলেন, ‘টেপারবিলের অগ্নিকাণ্ডের স্থল থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁডির শাপলার বিলের তেইশের ছিলার বনে আজ সকালে নতুন করে আগুন জ্বলতে দেখেন বনরক্ষীরা। ড্রোন উডিয়ে এই আগুন দেখতে পান বনরক্ষীরা। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন প্রতিরোধে ফায়ার লাইন কাটা শুরু করেছেন।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির লাগা আগুন এরই মধ্যে অন্তত ৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় গতকাল রাতে অগ্নিনির্বাপণের কাজ স্থগিত ছিল। আজ সকাল থেকে আবারও বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু নতুন জায়গায় আগুন লাগার কারণে জনমনে ভয় কাজ করছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও করনীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানিয়েছেন, বনের কলমতেজি এলাকায় আগুন নিয়ন্ত্রনে এলেও ফের নতুন এলাকায় ধোঁয়ার কুন্ডলী ছডিয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে । পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে । দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আগুন যাতে না ছড়ায় সেজন্য ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে। এটা কোনো বড় ধরনের আগুনের ঘটনা নয়। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন করে আগুন লাগার বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আশা করি এ বিপদ আমরা কাটিয়ে উঠব।’

আপডেট : ০৬:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫