চুয়াডাঙ্গা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Padma Sangbad
৮১

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয দিবস উদযাপন করেছে বিএনপি সহ বিভিন্ন সংগঠন।

বুধবার (২৬ মার্চ) সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপি’র পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে দলটির নেতাকর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যড. মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের প্রতি সম্মান জানানো হয়। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সাবেক সাধারন সম্পাদক ও কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে টিআইবি’র গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সংগঠনটির পক্ষে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।

সেসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সনাক সদস্য মোঃ আবু রাশেদ, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, শাহীন আলম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর, নুরুল ইসলাম পাখি সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও দিনব্যাপী র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

আপডেট : ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫