চুয়াডাঙ্গা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা স্থলবন্দরের উন্নয়ন অগ্রগতি পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল

Padma Sangbad
৮০

চুয়াডাঙ্গার দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনে চলমান অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে চার সদস্যের এই প্রতিনিধি দলটি দর্শনা কাস্টমস শুল্ক স্টেশন এবং জয়নগর আইসিপি এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শক দলের নেতৃত্ব দেন এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের আঞ্চলিক সহযোগিতা ও ইন্টিগ্রেশন ইউনিটের প্রধান আঞ্চলিক সহযোগিতা বিশেষজ্ঞ মাসাতো নাকানে। তাঁর সঙ্গে ছিলেন পরিবহন সেক্টরের সিনিয়র প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির, আন্তর্জাতিক প্রকল্প প্রস্তুতি বিশেষজ্ঞ কাজী মো. আশরাফুল মুনিম, এবং এনবিআর’র ডেপুটি কমিশনার ও এডিবি’র পরামর্শদাতা মো. মেরাজুল আলম সম্রাট।

পরিদর্শনকালে তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দর্শনা কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার আব্দুস সাত্তার, রেভিনিউ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার জাকির হোসেন ও ইমিগ্রেশন অফিসার রমজান আলী।

ভারতের গেদে ল্যান্ড পোর্ট সোসাইটির প্রধান পরামর্শদাতা সুব্রত সাহা, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, আশরাফুল হক উলুম, হাজী নজরুল ইসলাম ও পলাশ আহমেদ-সহ স্থানীয় প্রতিনিধিরাও পরিদর্শনে অংশ নেন।

প্রতিনিধি দলটি দ্রুততার সঙ্গে দর্শনা ল্যান্ড পোর্ট প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করে। তাঁদের মতে, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং উভয় দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাসেক (সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন) প্রোগ্রামের আওতায় দর্শনায় আধুনিক স্থলবন্দর, কাস্টমস হাউজ এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আপডেট : ০১:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫