চুয়াডাঙ্গা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে দর্শনায় তাওহীদি জনতার বিক্ষোভ

Padma Sangbad
৭০

মোঃ আব্দুর রহমান অনিক :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গার দর্শনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চালানো গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে দর্শনা থানা ওলামা পরিষদ ও ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে জনতার ঢল নামে। সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে অংকুর স্কুল, বাসস্ট্যান্ড ও বক চত্বর প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগানে মুখরিত করেন পুরো শহর।

বক্তারা বিশ্ব সম্প্রদায়ের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং বলেন, ফিলিস্তিনে মানবতা আজ হত্যা করা হচ্ছে, শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ শেষে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং আগামীতেও এরকম কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

আপডেট : ০৬:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫