চুয়াডাঙ্গা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা

Padma Sangbad
১৯২

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে জেলা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের শহিদ হাসান চত্বরে অবস্থিত মুক্তমঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।

পথচারীদের ভোগান্তি হ্রাস এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় জেলা ট্রাফিক বিভাগের চলমান কার্যক্রম এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অথবা বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এছাড়াও, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের অনিয়মিত পার্কিং ও যাত্রী ওঠা-নামার কারণে সৃষ্টি হওয়া যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, ইজিবাইক ও অটোরিকশা চালকসহ বিভিন্ন পেশার মানুষ।

পুলিশ সুপার সভায় বলেন, “অদক্ষ চালকরাই অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী। তাদের একটি ভুল পুরো পরিবারকে ভোগান্তিতে ফেলে দেয়।” তিনি আরও জানান, অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং সকলের সহযোগিতায় নিরাপদ সড়ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আপডেট : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫