চুয়াডাঙ্গা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশন পরিদর্শনে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

Padma Sangbad
১৩১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টার পরিদর্শন করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।

বৃহস্পতিবার দুপুরে সেন্টারটি ঘুরে দেখার পর ওয়েভ ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক জহির রায়হান এবং সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথী মিত্র এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী এবং পরিচালক ইফতেখার হোসেন। প্রজেক্টরের মাধ্যমে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন উপদেষ্টা আব্দুস শুকুর।

এর আগে অতিথিবৃন্দ গো গ্রিন সেন্টারের দুম্বা ও ছাগল প্রজনন খামার, বীজের কোন্ড স্টোরেজসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

আপডেট : ০৭:৫৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫