চুয়াডাঙ্গা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ

Padma Sangbad
৮২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে স্বাধীন হোসেন (২৪) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে নন্দলালপুর এলাকায় একটি আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বাধীন হোসেন কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে। তিনি পেশায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এলাকার লোকজন সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি আমগাছে স্বাধীন হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “সকালে একজন নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় কুমারখালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ০১:৫৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫