চুয়াডাঙ্গা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদানি চুক্তিতে ৪০ কোটি ডলার কর ফাঁকি, তদন্তে দুদক

Padma Sangbad
৯০

ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে— এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে দুদকের উপপরিচালক রেজাউল করিম ইতোমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে এনবিআর এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক চিঠি পাঠিয়েছেন।
এ চুক্তির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে সংস্থাটি।
এনবিআরের পূর্ববর্তী এক তদন্তে উঠে আসে যে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে।
এছাড়া, এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ছাড়াই শুল্ক ও কর অব্যাহতি প্রদান করা হয়, যা এনবিআরের তদন্তে স্পষ্ট হয়েছে।

আপডেট : ০৪:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫