চুয়াডাঙ্গা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

Padma Sangbad
৩৯

চট্টগ্রামের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক র‌্যাব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

পলাশের মরদেহের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।’

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন- সে বিষয়ে এখনো নিশ্চিত নই। মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

পলাশ সাহা আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি র‍্যাবে বদলি হন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

আপডেট : ০৯:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫