দামুড়হুদায় যৌথ সভা অনুষ্ঠিত: তরুণদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নে প্রস্তুতি

আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (গতকাল) বিকেল ৩টায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে ১৬ মে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক একটি সেমিনারেরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকগণ—মির্জা ফরিদুল ইসলাম শিবলু, শফিকুল ইসলাম পিটু এবং খালিদ মাহমুদ মিল্টন। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন মালিতা।
দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি আবুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, রকিবুল হাসান তোতা এবং ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ, সদস্য সচিব এম ডি কে সুলতান, ইনজামামুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান আলী।



















