চুয়াডাঙ্গা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: সীমান্ত নিরাপত্তা ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার

Padma Sangbad
৭৩

চুয়াডাঙ্গা সীমান্তে আজ শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিজিবি ও বিএসএফ-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর আহ্বানে এই বৈঠকটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) জগন্নাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে, সীমান্ত পিলার ৯৬/৮-এস এর নিকটে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুভাষ চন্দ্র গাঙ্গুয়া নিজ নিজ বাহিনীর স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার এবং ক্যাম্প কমান্ডারদের নিয়ে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের কমান্ডারগণ একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে সীমান্ত নিরাপত্তা, বেআইনি অনুপ্রবেশ, চোরাচালান এবং ড্রোন ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

৬ বিজিবির অধিনায়ক বৈঠকে জানান, সাম্প্রতিক সময়ে ঠাকুরপুর থেকে মুন্সিপুর বিওপি এলাকায় বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় অংশে বাংকার নির্মাণ ও কাঁটাতার স্থাপন লক্ষ করা গেছে, যা বিদ্যমান সীমান্ত আইন পরিপন্থী। একই সঙ্গে তিনি শূন্যরেখায় ড্রোন উড্ডয়ন এবং অবৈধ পুশইনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বিএসএফ কমান্ড্যান্টকে বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট জানান, বর্ষা মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে পুরাতন পোস্ট সংস্কার করা হলেও নতুন কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই। এছাড়া অস্থায়ীভাবে নির্মিত বাংকারটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান। ড্রোন ইস্যুতে তিনি জানান, তা ছিল স্থানীয় বাসিন্দাদের খেলনা ড্রোন এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

পুশইন সম্পর্কে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবি অধিনায়কের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং জানান, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে এ ধরনের ঘটনা ঘটবে না।

বৈঠকে উভয় পক্ষ সীমান্ত হত্যা শুন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, যৌথ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার বিষয়ে সম্মত হন। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

পতাকা বৈঠক শেষে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারগণ জগন্নাথপুর ও গোংরা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় প্রধান সীমান্ত পিলার ৯৭ এবং আশপাশের সাব-পিলার ও টি-পিলারসমূহ যৌথভাবে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

আপডেট : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫