চুয়াডাঙ্গা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহাকে ঘিরে পশুহাট ব্যবস্থাপনায় প্রস্তুতি সভা: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সঙ্গে ইজারাদার ও ব্যবসায়ীদের মতবিনিময়

Padma Sangbad
৭৪

আসন্ন ঈদুল আযহা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পশুহাট ব্যবস্থাপনা নিয়ে ইজারাদার, খামারী ও গবাদিপশু ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৪টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

সভায় তিনি জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুহাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের নানা সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনা হয় এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল
সিসিটিভি নজরদারি, পশুহাট ও সংলগ্ন খাবারের হোটেলগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান।

অপরাধ দমন অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য রোধে প্রচারণা চালানোর নির্দেশ, বিশেষ করে মাইকিংয়ের মাধ্যমে।

হাট নিয়ন্ত্রণ যত্রতত্র ভ্রাম্যমাণ হোটেল বসানো নিষিদ্ধ করা এবং নির্ধারিত সীমানার বাইরে পশু রাখায় নিষেধাজ্ঞা আরোপ।
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা হাটের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার পরামর্শ।
স্বেচ্ছাসেবক ও আলোকসজ্জা বাজার কমিটির নির্ধারিত পোশাকে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার অনুরোধ।মূল্য স্বচ্ছতা খাজনার তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর নির্দেশনা। সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টানানো এবং পুলিশ কন্ট্রোল রুম স্থাপন।

নগদ লেনদেনে সহায়তা, বড় অঙ্কের টাকা পরিবহনে থানার সহায়তা গ্রহণের পরামর্শ।

জাল নোট শনাক্তকরণ,প্রতিটি হাটে জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহের প্রস্তাব।

চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, ক্রেতা-বিক্রেতার হয়রানি বন্ধ ও চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক পুলিশি সেবার ব্যবস্থা।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও জেলা আনসার কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, পাঁচটি থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, পশুহাটের ইজারাদারগণ, ডেইরি ফার্ম মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।।

আপডেট : ১২:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫