চুয়াডাঙ্গা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঁচা বাজারের ১১টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা

Padma Sangbad
১৫৪

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরাও সহায়তা করেন।

জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেতা মো. আব্দুল মোহাইমেন তুষার জানান, রাত ১টা ৩৩ মিনিটে টহলরত পুলিশের মাধ্যমে তারা খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কাঁচা বাজারের একটি বড় অংশ আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেক ব্যবসায়ী পোড়া ছাইয়ের মধ্যে তাদের কিছু অবশিষ্ট মালামাল খুঁজে বের করার চেষ্টা করছেন।

বাজারের নৈশপ্রহরী রেজাউল ইসলাম জানান, আগুনের সূত্রপাত হয় সাইফুল ইসলামের খাবারের হোটেল থেকে, যা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন

সাইফুল ইসলাম, খাবারের হোটেল: ৩ লাখ টাকার ক্ষতি
সাখাওয়াত হোসেন, খাবারের হোটেল সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি,
আমিনুল ইসলাম, মুদি দোকান ও গোডাউন: প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি,
সাইফুর রহমান, মুদি দোকান ২০ লাখ টাকার ক্ষতি,
ফারুক উদ্দিন, মুদি দোকান গোডাউন: ৫ লাখ টাকার ক্ষতি
,শাহিন মোল্লা, মুদি দোকান গোডাউন ১০ লাখ টাকার ক্ষতি,
আরব আলী, জুতার দোকান ১ লাখ টাকার ক্ষতি।
তরিকুল ইসলাম, রবিউল ইসলাম ও মিজান হোসেন, অস্থায়ী কাপড়ের দোকান আসবাবপত্রসহ ব্যাপক ক্ষতি

হোটেল ব্যবসায়ী রানা হোসেন জানান, ঈদ উপলক্ষে অনেক ব্যবসায়ী তাদের দোকান ও গোডাউনে বাড়তি মালামাল তুলেছিলেন। আগুনে সয়াবিন তেলসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে অতিরিক্ত বেগ পেতে হয়েছে।

ব্যবসায়ী মুন্সী মাহবুবর রহমান বাবু বলেন, ঈদের আগে এমন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কার্যত পথে বসে গেছেন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ীদের প্রাথমিক হিসেব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।।

আপডেট : ০২:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫