চুয়াডাঙ্গা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর জোর ইইউ’র

Padma Sangbad
১৬৪

বাংলাদেশে আরও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ এখানে এক বিবৃতিতে ইইউ জানায়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর সহায়তায় ইইউ’র অংশীদার সংস্থা এএনএফআরইএল(এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন) ১৮ থেকে ২০ জুন ঢাকায় তিন দিনব্যাপী নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মশালার আয়োজন করে।

ইইউ জানায়, কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সক্রিয় ও নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রণয়নে সহযোগিতা এবং তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টি আমলে নিয়েছে।

আপডেট : ১১:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫