চুয়াডাঙ্গা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

Padma Sangbad
১৩০

দামুড়হুদা অফিস।।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মূলত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে একটি সভা বা সম্মেলন। এই সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখা, আচরণ এবং সামগ্রিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহযোগিতা এবং একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একসাথে কাজ করার উদ্দেশ্যে এই ধরনের সমাবেশের আয়োজন করা হয়।

জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আখতার সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান।

শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ূন কবির ডাবলু, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান, অভিভাবক নুরনবী, ইপমা জাহান, নাইস সুলতানা, মাহবুব হাসানসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অভিভাবকসমাবেশজয়রামপুরদামুড়হুদামাধ্যমিকবিদ্যালয়

Share
Tweet
Share
Pin
Share
0Shares

দর্শনা সীমান্তে বিজিবির স্বর্ণ-মাদক চোরাচালান ও পুশইন প্রতিরোধে সভা
দর্শনা অফিস 68 ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:৩১ image_print

চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশন চত্বরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন প্রতিরোধে জন সচেতনতা মুলক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে জয়নগর সীমান্তে চেকপোষ্ট চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা বিওপি বিজিবির কোম্পানী কমান্ডার সু্বেদার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এর উপ-পরিচালক মেজর মোঃ হায়দার আলি।

এসময় তিনি বলেন, এলাকার সব ধরনের মানুষের সহযোগিতা না পেলে স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন ঠেকানো বা প্রতিরোধ করা সম্ভব না।
তিনি আরো বলেন, আমাদের আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করবেন,যা কেউ জানবেনা।

এ সময় দামুড়হুদা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার মোঃ সাজিদ সহ ২০ জন সদস্য ও এলাকার গণ্যমান্য এবং সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫