চুয়াডাঙ্গা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৎস, এতো ফাল পারো না

Padma Sangbad
৯০

এস এম রাজা।।
বৎস, এতো ফাল পারো না। তুমি নিশ্চয়ই জানোনা যে, হারামে আরাম নাই।যৌবনের উন্মাদনায় মানুষের বুকে অস্ত্র ধরে, বিপদে ফেলে, ক্ষমতার অপপ্রয়োগ করে যে সম্পদ ও টাকা হাতিয়ে নিচ্ছো। তা মোটেই হালাল নয়। ধর্মীয় দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। তোমার পিতাও তোমার মতোই মানুষকে বিপদে ফেলে ক্ষমতার অপব্যাবহার করে সম্পদ ও অর্থ কামিয়েছিল, যা ছিল সম্পূর্ণ হারাম। লাভ হয়নি তাতে কারণ ভোগ করতে পারেনি। শুধু অভিশপ্ত হয়েছে। কঠিন মাশুল দিতে হয়েছে এজগতমাঝে। মানুষ প্রশংসা করেনি, ঘৃনা করেছে। এখনও ঘৃণা করে। তুমিও তোমার পিতার সেই অভিশপ্ত পথেই হাঁটছো। লাভ হবে না। কঠিন মাশুল দিতে হবে। যৌবনের তেজ বেশীদিন থাকবে না। তোমাকেও জ্বালা ভোগ করতে হবে। মনে রেখো হারাম কখনও আরাম দিতে পারে না। আর অভিশাপের সাজা বড়ো কঠিন। পরপারের হিসাবতো পরে জগতের ওপরেই তোমাকে নগদ সাজা ভোগ করতে হবে। এখনও সময় আছে আর অভিশাপের বোঝা বৃদ্ধি করো না। আল্লাহ সব অপরাধ ক্ষমা করতে পারেন কিন্তু মানুষকে দেয়া ব্যাথার ক্ষমা তিনি করবেন না। মনে রেখো চির সুন্দর এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। এখন না হয় তখন, আজ না হয় কাল তোমাকে চিরতরে বিদায় নিতেই হবে। সাথে পাপ যাবে, সম্পদ অর্থ কিছুই যাবে না। তোমার পাপে তোমাকেই ভুগতে হবে কেউ ভাগ নেবে না। সুতরাং আত্ম শুদ্ধির পথে ফিরে আসায় উত্তম।

আপডেট : ১০:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫