চুয়াডাঙ্গা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৫

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বখতিয়ার উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুর রহমান বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ও দক্ষ নাগরিক গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিসীম। তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ব্যানবেইসের UITRCE-এর সহকারী প্রোগ্রামার জনাব জাকির হোসেন, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের UAS জনাব মোঃ রাফিজুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসের সহঃ পরিদর্শক জনাব মোঃ আনোয়ার হোসেন।
সমাবেশে সম্মানিত অভিভাবকদের পক্ষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ও বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জনাব মোঃ জসীম উদ্দিন। বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জনাব পলাশ বিশ্বাস-এর অত্যন্ত চমৎকার ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের পঠন-পাঠনের মান আরও বৃদ্ধি করতে এবং ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

আপডেট : ১১:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬