চুয়াডাঙ্গা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির বৃত্তির তালিকা প্রকাশ শুরু: মাসে মিলবে ৩৫০ থেকে ৬০০ টাকা

Padma Sangbad
১১

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। গত ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইতোমধ্যে ৩টি শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফল প্রকাশ করেছে। অন্যান্য বোর্ডের সুবিধাজনক সময়ে বাকি তালিকাগুলোও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র।
নীতিমালা অনুযায়ী, চূড়ান্ত তালিকায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা আগামী দুই বছর মাসিক ৬০০ টাকা হারে এবং প্রতি বছর এককালীন ৯০০ টাকা আর্থিক সহায়তা পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৫০ টাকা ও প্রতি বছর এককালীন ৪৫০ টাকা হারে দুই বছর মেয়াদকালীন এই অনুদান পাবে।
মূলত জিপিএ ও নির্দিষ্ট কোটার ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ জোগাতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত এ বছরের এসএসসি ফলাফলে সারাদেশে সার্বিক পাসের হার দাঁড়ায় ৬২.২৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ লাভ করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর আগে বিগত ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

আপডেট : ১২:৪৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬