চুয়াডাঙ্গা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ড্রাম ট্রাকের ধাক্কায় ভাটা শ্রমিকের করুণ মৃত্যু, আশঙ্কাজনক ১

Padma Sangbad
১০

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার রূপদিয়া জামতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চাপায় হুসাইন (১৮) নামের এক ইটভাটা শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় ইমরান (৩৫) নামের আরেক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ইটভাটায় দিনের কাজ শেষ করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত ইমরান একই এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তাঁরা উভয়েই ‘আফিল ব্রিকস’-এ কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানা থেকে কাজ শেষে হুসাইন ও ইমরান একসঙ্গে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জামতলা পয়েন্টে পৌঁছালে যশোরগামী ১০ চাকার একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পিছন থেকে তাঁদের বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ইমরানকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী গাড়িটি ফেলে চম্পট দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করেছে।

এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক চালক ও হেলপারকে সনাক্তকরণসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ০১:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬