চুয়াডাঙ্গা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ বছরের সমস্যা সমাধান এক দিনে সম্ভব নয়

Padma Sangbad
৮৯

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ ও পাকিস্তান ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ইসহাক দার বৈঠকে দাবি করেন, একাত্তরের অমীমাংসিত ইস্যুর নিষ্পত্তি ১৯৭৪ সালেই হয়েছিল। পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফও খোলামনে বিষয়টির সমাধান করেছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বিষয়টি দুইবার সমাধান হয়েছে।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তিনি পাকিস্তানি মন্ত্রীর এ দাবির সঙ্গে একমত নন। তিনি বলেন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে। এগুলো নিয়ে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ একমত হয়েছে।

তিনি আরও বলেন, ৫৪ বছরের সমস্যার সমাধান এক দিনের বৈঠকে সম্ভব নয়। প্রায় ১২-১৩ বছর পর আনুষ্ঠানিকভাবে বসা হলো। এক ঘণ্টার আলোচনায় এত জটিল বিষয় নিষ্পত্তি সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিত করা যায় যে, উভয় পক্ষ একটি বিষয়ে একমত হয়েছে—দ্বিপক্ষীয় সম্পর্ক মসৃণভাবে এগিয়ে নিতে এসব অমীমাংসিত ইস্যুকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।।

আপডেট : ১২:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫