চুয়াডাঙ্গা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক দিনের মধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৯৭

অনলাইন ডেস্ক।।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনার কয়েক দিনের মধ্যেই কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে যৌথ বাহিনীর অভিযানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ক্যাম্পটি আমরা সদ্যই চালু করেছি। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য যৌথ বাহিনী গঠন করা হয়েছে। কয়েক দিনের ভেতরই আপনারা ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা হামলা ও ফায়ার করছে তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানের সময় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরে পুলিশের ওপর আক্রমণ করে।

পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটে পালিয়ে যায়। তবে ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি।

ওসি আনোয়ার আলম আজাদ আরও জানান, হামলাকারীরা গত বছরের আগস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যে অস্ত্র লুট করেছিল, সেসব অস্ত্রই এবার ব্যবহার করেছে। তিনি বলেন, এটি খুবই উদ্বেগজনক। আমরা নিশ্চিত হয়েছি লুট হওয়া অস্ত্র দিয়েই হামলা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। এ জন্য যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করবে।

আপডেট : ১২:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫