চুয়াডাঙ্গা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন কর্মচারী সজল

Padma Sangbad
১৫৯

আব্দুল কাদের, নড়াইল:

নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে অবস্থিত কামালপ্রতাপ শালিখা ঝিকিড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের পরিচ্ছন্নকর্মী মো. সজল আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)-এর মাধ্যমে নিয়মিতভাবে সরকার প্রদত্ত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সজল আলী গত দুই মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একাধিকবার নোটিশ পাঠালেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। মো. সজল আলী নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনার তদন্ত করে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ উপস্থিত ছিলেন না। তবে সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন জানান, “সজল আলী বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকায় তাকে একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু তিনি সেগুলোর কোনো জবাব দেননি।” তিনি আরও জানান, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন-কে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষা অফিসার তাকে পুনরায় শোকজ করেছেন। চলতি আগস্ট মাসের মধ্যে সজল আলী যদি শোকজের উত্তর না দেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. সজল আলী-কে একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, ‘সজল আলীর অনুপস্থিতির বিষয়টি জানতে পেরেছি। এজন্য তার বেতন স্থগিত করার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:৫২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫