চুয়াডাঙ্গা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়ার মৃত্যুদণ্ড

Padma Sangbad
১৪৫

রংপুর সংবাদদাতা।।
রংপুরে মাকে হত্যার দায়ে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জামিল মিয়া রংপুর জেলার কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মামলা ও আদালতের তথ্য অনুযায়ী, জামিলের স্ত্রীর বাড়ি চলে যাওয়ার পর তার মা জামিলা বেগমের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। এই কারণেই জামিল মিয়া তার মাকে দোষারোপ করতে শুরু করে এবং ক্রমেই তার উপর রাগ ও ঘৃণা জন্মায়।

২০২২ সালের ১৯ আগস্ট রাতে খাওয়ার পর জামিল মিয়া ও তার মা একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে জামিল মিয়া দেখে তার মা গভীর ঘুমে। এরপর সে বালিশ চেপে ধরে তার মা জামিলাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ বসতঘরের মেঝেতে খুঁড়ে পুঁতে রাখে।

কয়েক দিন পর প্রতিবেশীরা জামিলা বেগমকে না পেয়ে তার খোঁজ নেন। পরে ২৪ আগস্ট জামিলের মামাতো বোন রেজিনা এবং গ্রামবাসীরা খাটের নিচ থেকে মাটি খুঁড়ে লাশ বের করেন। এর পর মৃত জামিলা বেগমের ভাই মো. ছামসুল হক কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় তিন বছর ধরে রাষ্ট্রপক্ষ ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন, আর আসামিপক্ষের স্টেট ডিফেন্স ছিলেন আইনজীবী শামিম আল মামুন।

পিপি মো. আফতাব উদ্দিন বলেন, মায়ের ওপর সন্তানের এই হত্যাকাণ্ড অত্যন্ত স্পর্শকাতর ছিল। আদালত শেষ পর্যন্ত ছেলের মৃত্যুদণ্ডের রায় দিয়ে নিহতের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

আপডেট : ১১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫