চুয়াডাঙ্গা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসা থেকে জুলাইযোদ্ধার মরদেহ উদ্ধার

Padma Sangbad
৭৮

অনলাইন ডেস্ক।।

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি সংগঠনের আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে দক্ষিণখান থানা-পুলিশ। আরমান ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরমানের মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলেও, তার হাঁটু ছিল বিছানার ওপর ভর করা অবস্থায়। এ ছাড়া, তার পায়ের পাতায় আঘাতের চিহ্নও দেখা গেছে।

আরমানের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আপডেট : ০১:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫