জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাসুদুর রহমান,জামালপুর প্রতিনিধি :
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও ৭৫৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । জামালপুর কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টাউ উপজেলা পরিষদ এর কমপ্লেক্সে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে প্রণোদন বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিসার মো: এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহ আলম, উপসহকারী কৃষি অফিসার মাসুদুল হক,উপ সহকারী কৃষি অফিসার খায়রুল ইসলাম, উপজেলা প্রান্তিক কৃষক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




















